৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে পীরগঞ্জ মহিলা কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ মহিলা কলেজে রংপুর এর আয়োজনে বুধবার সকাল দশটায় কলেজ শিক্ষক রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান (আজাদ) স্যার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ,
শিক্ষক , কর্মচারী শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।
আলোচনা শেষে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।