রাজবাড়ীতে কবি সাহিত্যিকদের জন্য রাইটার্স ক্লাব উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের ৩য় তলায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এই ক্লাবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী রাইর্টাস ক্লাবের সভাপতি প্রফেসর সালাম তাছির।
সঞ্চালনা করেন রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রউফ হিটু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। এসময় অতিথি হিসেবে আরও বক্তব্য দেন শিল্পকলা একাডেমির পরিচালক সাইফুল ইসলাম খোকন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম।
এসময় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমাদু খৈয়ম বলেন, সংস্কৃতি বিকাশের বিকল্প নেই। বাংলা ভাষার নিজস্ব মাধুর্য রয়েছে। বাংলা ভাষা হলো একটি নিখুত উচ্চারণের ভাষা। পৃথিবীর মধ্যে এর চাইতে সুন্দর ভাষা আর নেই। এই ভাষা অনেকবার সংস্কার হয়েছে। বাংলা একাডেমি গবেষনা করছে। আমরা অনেকেই শুদ্ধ বাংলায় কথা বলতে পারিনা। আমাদের এটা শিখতে হবে। আমাদের বেশি বেশি চর্চা করতে হবে। শুদ্ধ বাংলাকে মানুষের মধ্যে পৌঁছাতে লেখকদের বিকল্প নেই।