ব্রেকিং নিউজ কয়রায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানারাজবাড়ীতে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু, রয়েছে গেছে নাব্যতা সংকটরাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাননওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

নওগাঁর আত্রাইয়ের পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ৪২ দিন থেকে ৩ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হয়।

টিকাদান কার্যক্রম পরিচালনা করেন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন হাঃ মোঃ ইসাহাক আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনসাধারণ।
সিএইচসিপি মোঃ মতিউর রহমান জানান,পাহাড়পুর কমিউনিটি ক্লিনিক সপ্তাহে ছয় দিন খোলা থাকে।এলাকার মানুষ এখানে জ্বর, সর্দি,কাশি,পাতলা পায়খানা, আমাশয়সহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে থাকেন। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমও পরিচালনা করা হয়।

লেখক