ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞারাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসপার্বতীপুরে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় তরুণদের অ্যাডভোকেসি সভাকালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনআত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সহকারী কমিশনার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. আরিফুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. তারিফ- উল -হাসান। এসময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়জুর রহমান, জেলা দুর্যোগ প্রশমন কমিটির সদস্য গাজী আহসান হাবীব, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সব দেশেই দুর্যোগ রয়েছে। কিছু দুর্যোগ রয়েছে প্রাকৃতিক ভাবে সৃষ্ট। আর কিছু রয়েছে মানুষের তৈরি করা। মানুষসৃষ্ট বেশিরভাগই দুর্যোগই অসচেতনতা কারণে ঘটে থাকে। আমাদের সচেতন হতে হবে। সচেতনার মাধ্যমে দুর্যোগ কমিয়ে আনা সম্ভব।

আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিকান্ড ও ভূমিকম্প সংক্রান্ত মহড়া প্রদান করা হয়। এসময় রোবার স্কাউট ও রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

লেখক