ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞারাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসপার্বতীপুরে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় তরুণদের অ্যাডভোকেসি সভাকালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনআত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় তরুণদের অ্যাডভোকেসি সভা

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য নিরসনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুরে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্মথপুরে কাম টু ওয়ার্ক (CTW)-এর সম্মেলনকক্ষে ‘সমতায় তারুণ্য: Let’s Cooperate’ কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষার্থী, তরুণ-তরুণী, প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট ৩৩ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ২১ জন পুরুষ ও ১২ জন নারী ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন মন্মথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহদুদ আলী শাহ্, মন্মথপুর আইডিয়াল কলেজের প্রভাষক শাহনাজ আক্তার এবং দৈনিক যুগের আলো ও কালের কণ্ঠের সাংবাদিক মেনহাজুল ইসলাম।

সভায় কাম টু ওয়ার্ক (CTW)-এর নির্বাহী পরিচালক মতিউর রহমান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ফোকাল ও উপনির্বাহী পরিচালক রাঊফুন রহমান এবং প্রকল্পের সদস্যসচিব তৌকির আহমেদ উপস্থিত ছিলেন।

নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য দূরীকরণে তরুণ সমাজের দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের অ্যাডভোকেসি সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

লেখক