ব্রেকিং নিউজ স্বামী স্ত্রীর মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তারবিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লাকালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনারাজবাড়ীতে সমপদের উদ্যোগে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণরাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ৯জনকে কারাদন্ড, জাল ও মাছ জব্দ

বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি :

বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের চাকরি হারানোর অভিযোগ করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক মো. ইব্রাহিম মোল্লা। দীর্ঘদিন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে কর্মরত থাকার পর চাকরিতে ফিরতে না পেরে এখন পুনর্বহালের দাবি জানিয়েছেন তিনি।

ইব্রাহিম মোল্লার দাবি, তিনি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের শুরু থেকেই কর্মরত ছিলেন। ২০০৮ সালে তাঁর চাকরি স্থায়ী হয়। পরে সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে নিরাপত্তাপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর এমপ্লয়ার আইডি নম্বর ১১১০০০০৭৮।

ইব্রাহিম মোল্লার ভাষ্য অনুযায়ী, ২০১০ সালে সিরাজগঞ্জের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তাঁকে আসামি করা হয়। মামলার কারণে গ্রেপ্তার এড়াতে তিনি প্রায় ছয় মাস আত্মগোপনে ছিলেন। এ সময় পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাব-১২ তাঁকে গ্রেপ্তারে অভিযান চালায় বলে দাবি করেন তিনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কর্মস্থল থেকে সরে যান।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক চাপের কারণে তাঁকে আর কর্মস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে চাকরিতে ফিরতে পারেননি তিনি। তবে চাকরিচ্যুতির আনুষ্ঠানিক কারণ ও এ-সংক্রান্ত নথিপত্র যাচাই করা প্রয়োজন।

প্রসঙ্গত, ২০১০ সালের ১১ অক্টোবর ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সয়দাবাদ মুলিবাড়ি রেলক্রসিং-সংলগ্ন মাঠে ছাত্র গণজমায়েতের আয়োজন করা হয়। ওই সমাবেশ চলাকালে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ছয় নেতাকর্মী নিহত হন। এ ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রেনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

এসব ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানা, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা, ফায়ার সার্ভিস, পার্বতীপুর জিআরপি থানা এবং র‍্যাব-১২-এর পক্ষ থেকে মোট সাতটি মামলা দায়ের করা হয়েছিল বলে সংশ্লিষ্ট ঘটনার বিবরণে উল্লেখ রয়েছে। মামলাগুলোতে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয় বলে দাবি করা হয়।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন খাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট প্রকল্পসহ বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

ইব্রাহিম মোল্লা বলেন, আমি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকরি করেছি। চাকরিতে থাকা অবস্থায় রাজনৈতিক মামলার কারণে আত্মগোপনে যেতে হয়েছিল। পরে রাজনৈতিক প্রতিকূলতার কারণে আর কর্মস্থলে ফিরতে পারিনি। আমি আমার চাকরি ফেরত চাই।

এ বিষয়ে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একাধিকবার মোবাইলে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

লেখক