ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে পৌর এলাকার হাজী আহাম্মাদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার(৭ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের রেলগেট সংলগ্ন আলা বক্সের … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরছেন স্বাভাবিক জীবন যাপনের। একসময় সর্বহারা চরমপন্থিদের সশস্ত্র তৎপরতায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলা। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটত সাধারণ মানুষের। সেই অন্ধকার অতীত পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন তিন জেলার ৬৫ জন চরমপন্থি সর্বহারা সদস্য। রোববার … বিস্তারিত পড়ুন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত। কর্মসূচির অংশ হিসেবে বিসিক শিল্প পার্ক এলাকায় নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন, সচেতনতা বৃদ্ধির আহ্বান

মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ পালন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাজেদা ফাউন্ডেশনের ‘অ্যান ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ রেজিলিয়েন্স মডেল’ প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর … বিস্তারিত পড়ুন

বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের চাকরি হারানোর অভিযোগ করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক মো. ইব্রাহিম মোল্লা। দীর্ঘদিন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে কর্মরত থাকার পর চাকরিতে ফিরতে না পেরে এখন পুনর্বহালের দাবি জানিয়েছেন তিনি। ইব্রাহিম মোল্লার দাবি, তিনি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের শুরু … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ১১ দলীয় লংমার্চকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা জামায়াত। একই সঙ্গে মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতারা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা … বিস্তারিত পড়ুন

চাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি এবং শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলাটি করেন। মামলায় অভিযুক্তরা হলেন শাহজাদপুর উপজেলার ডাকবাংলাপাড়া এলাকার মো. তারেক … বিস্তারিত পড়ুন

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনজুর রহমান বকুলের ওপর হামলার অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলার দৃশ্যমান কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। শনিবার দিবাগত রাতে চর শৈলাবাড়ী এলাকায় নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে বাড়ি ফেরার পথে খোকশাবাড়ী ফেরিঘাট এলাকায় … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকির অভিযোগে কিশোর গ্যাংয়ের কথিত প্রধান রিজভীর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়নের ডুমুর হটা হাটখোলায় সচেতন জনসাধারণের ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, বাবু মিয়ার প্রতিষ্ঠিত কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে গলঘর থেকে ৬টি গরু চুরি ক্ষতি প্রায় ১৪ লাখ টাকা

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় গলঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার কা‌লিয়া হ‌রিপুর ইউনিয়‌নের পাইকপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন মো. হাসান শেখের গলঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, কোরবানির ঈদকে … বিস্তারিত পড়ুন