ব্রেকিং নিউজ বগুড়ার সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেইবিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশরাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রীর জামিন নামঞ্জুরআত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সার নিতে গিয়ে সাংবাদিককে মারধরকালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

বগুড়ার সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই

মো. তরিকুল ইসলাম
বগুড়া প্রতিনিধি

দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ (৫২) আর নেই। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২ নভেম্বর) বাদ জোহর বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। পরে শহরের ভাই পাগলার মাজার গোরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার জানাজায় অংশ নেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিক আবুল কালাম আজাদের সাংবাদিকতা জীবনের সূচনা হয় দৈনিক সাতমাথা পত্রিকার মাধ্যমে। পরবর্তী সময়ে তিনি দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক উত্তর কোণ ও দৈনিক সংগ্রামে কাজ করেন। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বগুড়া প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক কোষাধ্যক্ষ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বগুড়ার সাংবাদিক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুতে বগুড়ার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

লেখক