ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গান্ধীমারা শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রাক চাপায় পথচারী নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলায় মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম সিরাজুল ইসলাম বিশ্বাস (৫০)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা। সিরাজুলের বাবার নাম ইয়াকুব আলী বিশ্বাস।
নিহতের শ্যালক আবদুর রাজ্জাক মোল্লা বলেন, আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। গত বুধবার আমার দুলাভাই আমাদের বাড়িতে বেড়াতে আসে। তিনি শারীরিক ভাবে কিছুটা অসুস্থ। সন্ধ্যার দিকে গান্ধিমারা বাজারে ওষুধ কিনতে যাচ্ছিলো। এসময় তাকে একটি ট্রাক চাপা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ প্রয়াস বলেন, হাসপাতালের পৌছানোর আগেই তিনি মারা গেছেন। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়েছেন। বিভিন্ন অঙ্গ ভেঙে গেছে।
দুর্ঘটনায় পথচারী নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা গেছে। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। আমরা পরে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

লেখক