ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে গলায় ফাস নিয়ে দশম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দশম শ্রেনীর ছাত্র মো. বাপ্পি মন্ডল (১৫) গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছে। সে কাজী ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র।

গত রবিবার সন্ধ্যায় রামকান্তপুর ইউনিয়নের রায়নগর মন্ডল পাড়া গ্রামের নিজ
ঘরে এ ঘটনাটি ঘটেছে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের নানা মো. বাবলু মোল্লা।

নিহত বাপ্পি মন্ডল রামকান্তপুর ইউনিয়নের রায়নগর মন্ডলপাড়া গ্রামের মোশারফ মন্ডলের ছেলে।

জানা গেছে, গত রবিবার বিকালে নিহতের মা মোছা: মমতাজ বেগম নিজ বাড়ীর পাশে
পুকুর চালায় গরু বাধার সময় ভ্রমরে কামড়ে আহত হয়। এসময় নিহতের পিতা মোশারফ
মন্ডল তার মাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এসময় মো. বাপ্পি মন্ডলও রাজবাড়ী সদর হাসপাতালে মায়ের সাথে আসে এবং
হাসপাতালে ভর্তি করে নিজ বাড়ীতে চলে যায়। তার মায়ের শারিরীক অবস্থার অবনতি হওয়ার সংবাদ পেয়ে আত্মহত্যা করেছে বলে দাবী করেন নিহত বাপ্পির পরিবার।

স্থানীয় প্রতিবেশীরা বাপ্পির ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে বার বার ডাকাডাকি করে। ডাকাডাকিতে সাড়া না দিলে দরজা ভেঙ্গে তারা ঘরে প্রবেশ করে
বাপ্পির ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রয়াস তাকে মৃত ঘোষণা করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে রাজবাড়ী থানা পুলিশ সদর হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা
হবে।

লেখক