ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নীলফামারী সৈয়দপুর সড়কে বালুবোঝাই ট্রলিচাপায় স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

সঞ্জয় দাস,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তারেক রহমান (২৫) নামে উত্তরা ইপিজেডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার স্ত্রী মাহফুজা বেগম। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে নীলফামারী সৈয়দপুর সড়কের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের নতুন হাট এলাকার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।

তিনি জানান, নিহত তারেক উত্তরা ইপিজেজের সনিক বাংলাদেশে কাজ করতেন। তার স্ত্রীকে রংপুরে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে বোতলাগাড়ি থেকে উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন তারেক রহমান। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে বালুবোঝাই একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনা স্থলেই মারা যান তারেক।

গুরুতর আহত মাহফুজাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল এবং পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লেখক