জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ডাঃ এস এ মালেক এর স্মরণে বিভিন্ন জায়গায় কম্বল বিতরণের অংশ হিসেবে রাজবাড়ীতে সহস্রাধিক দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২০শে জানুয়ারী বিকালে বঙ্গবন্ধু পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এবং বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও ফিকামিল তত্ত্বের জনক ডাঃ আব্দুল ওয়াদুদ এর সৌজন্যে রাজবাড়ী শহরের ভবানীপুর ফুড অফিস সংলগ্ন ডাঃ শেখ ইয়াহিয়া বাড়িতে এই কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ এস এ মালেক এর জেষ্ঠ পুত্র ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন ছাত্র নেতা শেখ ইয়াহিয়া কাইয়ুম তুষার সহ বঙ্গবন্ধু পরিষদের রাজবাড়ী জেলা শাখা নেতৃবৃন্দ।