ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় ইনসাফ রক্তদান সমাজকল্যাণ সংস্থার আয়োজনে বিনামূল্যে সুন্নতে খৎনা

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে সংস্থার উপদেষ্টা কাতার প্রবাসী আহমদ আব্দুল্লাহ মাসহুদের পৃষ্টপোষকতায় বিনামূল্যে সুন্নতে খৎনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং স্থায়ী পরিষদের সদস্য সচিব আব্দুল হামিদ তাজুলের সঞ্চালনায় সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরিফ সুমনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, বিশেষ অতিথির বক্তব্যে দেন ডা. নজরুল ইসলাম, স্থায়ী পরিষদের সদস্য সাইদুল মাহবুব।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরিফ সুমন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, রক্তদাতা বিষয়ক সম্পাদক রাজু আহমদ, সদস্য আবু তাহের, জামিল আহমদ ও সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান রোকসানা বেগম প্রমুখ, পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের স্থায়ী পরিষদের সদস্য সাইদুল মাহবুব।

এসময় উপজেলার কয়েকটি এলাকা যথাক্রমে-পাঠনা,সোনাতুলা,দক্ষিণ মুছেগুল, আইলাপুর, আতুয়া, হলদিরপার, দক্ষিণ কাঠালতলী, দক্ষিণ হরিপুর, দোহালিয়া, সায়পুর, পূর্ব ঘোলসা এবং ডিমাই গ্রামের দরিদ্র-এতিম পরিবারের শিশুদেরকে সিটি ক্লিনিকের অভিজ্ঞ ডাক্তার দ্বারা সুন্নতে খৎনা সম্পন্ন করা হয়।

লেখক