ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে পরিত্যক্ত পুরাতন বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবিতে মানববন্ধন

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আবাদযোগ্য ফসলি জমি খনন না করে পরিত্যক্ত পুরাতন বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার(২০ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর ও উত্তর সীচা
গ্রামের স্থানীয় জনগণের আয়োজনে পরিত্যক্ত বাঁধের আবাদযোগ্য জমিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে আলহাজ্ব ফয়জার রহমান, আব্দুল আজিজ, মাওলানা নুরুজ্জামান নোমানী, এমএ মাসুদ রানা, মরিয়ম বেগম প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বাঁধের খাদের শত শত বিঘা জমি মাটি কেটে ভরাট করে তিন ফসলীতে রুপান্তরসহ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন এ এলাকার অসংখ্য মানুষ। সেই ফসলী জমি থেকে একটি মহল মাটি কেটে নতুন বাঁধ নির্মাণসহ মাটি অন্যত্র বিক্রি করছে। অথচ পরিত্যক্ত বাঁধের মাটি দিয়ে
নতুন বাঁধ ভরাট করা যায়। এতে অসংখ্য মানুষ চাষাবাদ করে জীবিকা নির্বাহের পথ বন্ধ
হতো না। তাই বক্তারা পরিত্যক্ত বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবি জানান।

লেখক