ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে কথা কাটাকাটির জেরে হামলা, আহত ৪, গ্রেফতার-৩

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগ-যুবলীগর কর্মীর উপর হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
গতকাল রবিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০ টায় মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড়ের স্টেডিয়াম এলাকার মজুমদার ষ্টোরে সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, যুবলীগ নেতা মো. রাসেল (২৮), কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আরমান (২০), আব্দুর রহমান শুভ (২০) ও সিএনজি চালক মো. ইমাম (২২)। তবে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আব্দুল্লাহ আল আরমান। তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং হাতের একটি আঙ্গুলের উপরিভাগ পড়ে গেছে। আহতরা মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুর অনুসারী বলে জানা গেছে।

লেখক