ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাজবাড়ী :

রাজবাড়ীতে আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের বিদায় সংবর্ধনা, এবং ক্যাপিং ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

‘সেবাই ধর্ম , এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, এবং ক্যাপিং ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ সোমবার সকাল থেকে দিনভর আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে এই উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ।

আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জয়দেব কর্মকার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এমদাদুল হক বিশ্বাস। আারও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের এর পরিচালক মোঃ আলী। আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রাসেল খান। আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট এর শিক্ষক ডা:গোলাম লোহানী, কাবেরী আজাদ লোপা ও আতিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করা হয়, এরপরে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তলোন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী বক্তব্য রাখেন, বিদায় শিক্ষার্থী রাহিম মোল্লা। তারপর শিক্ষক এবং অতিথিদেরকে উত্তরীয় এবং সম্মাননা ক্রেস্ট টেস্ট প্রদান করা হয়।

এরপর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে উপদেশমূলক বক্তব্য রাখেন- অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।এবং ফটোশেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

লেখক