ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বগুড়ায় এপিবিএন এর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াদ বাবু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াদ রংপুরের মিঠাপুকুর উপজেলার বদলি পুকুর দক্ষিন পাড়ার লাল মিয়ার ছেলে।বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাতটার দিকে বগুড়ার সদরের ছিলিমপুর এস.বি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা টু রংপুর মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আব্দুল হাকিম এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু এসআই (নিঃ)মোঃ তরিকুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ বদরুল হাসান, কনস্টেবল মোঃ মেকদাদুর রহমান,মোঃ ইবনে খালিদ, মোঃ শাহীন আলম, নারী কনস্টেবল মোছাঃ সেহেরজান আকতার এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালনা করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আবু সায়েম জানান,এ সংক্রান্তে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক