ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঢালার পার উচ্চ বিদ্যালয়ে সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী প্যানেল নির্বাচিত

মোঃ জামাল উদ্দিন, সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা সংবাদদাতা:

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহজাহান চৌধুরী।

উক্ত উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে ২৭ মার্চ সোমবার সকালে অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন হোসাইন মোহাম্মদ এরশাদ প্রিজাইডিং অফিসার ও কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য হানিফ খন্দকার, দাতা সদস্য মোঃ আলফাজ মিয়া, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ নিক্কণ সরকার, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ সেলিম জাহান,অভিভাবক সদস্য মোঃ আলী আকবর, সুজন, সিদ্দিক খান, আবুল খায়ের, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি, মোছাঃ ফেরদৌস আরা,সংরক্ষিত মহিলা সদস্য আরও উপস্থিত ছিলেন বিউটি বেগম সদস্য সচিব।

অভিভাবক প্রতিনিধি মোঃ আলী আকবর অভিভাবক প্রতিনিধি এডভোকেট শাহজাহান চৌধুরীর নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। উপস্থিতি সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে এডভোকেট শাহজাহান চৌধুরী কে সভাপতি হিসেবে সমর্থন করেন।

ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

এডভোকেট শাহজাহান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

লেখক