ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে ১২ টি তক্ষকসহ ৪ পাচারকারী আটক

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে ১২টি তক্ষকসহ ৪ জন পাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে একটি অটোরিক্সা তল্লাশী করে তাদের আটক করা হয়। আটককৃতরা হল নাটোরের হারুন অর রশিদ (৪৫), খাগড়াছড়ির কবির হোসেন (৬০), কংচাই মং (২০) ও অং জোসাই মারমা (২০)। পরে উদ্ধারকৃত ১২ টি তক্ষককে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ, হিঙ্গুলী বন বীট কর্মকর্তা মাসুদ সরকার, হিঙ্গুলী ইউপি সদস্য সাইফুদ্দীন মাসুক ও জোরারগঞ্জ বন বীট কর্মকর্তা একরাম হোসেনের উপস্থিতিতে জোরারগঞ্জ বন বীট এলাকায় অবমুক্ত করা হয়।

হিঙ্গুলী বন বীট কর্মকর্তা মাসুদ সরকার জানান, জোরারগঞ্জ থানায় তক্ষক উদ্ধারের বিষয়ে জানতে পেরে তিনি হিঙ্গুলী পরিষদের সদস্য সাইফুদ্দীন মাসুক ও জোরারগঞ্জ বন বীট কর্মকর্তা একরাম হোসেনকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে তক্ষকগুলো নিয়ে আসেন। পরে তক্ষকগুলো জোরারগঞ্জ বীটের পাহাড়ে অবমুক্ত করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, সোমবার সকালে থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদের নেতৃত্বে হিঙ্গুলী বাজারে চেক পোষ্ট বসিয়ে একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ১২টি তক্ষকসহ ৪ জন পাচারকারীকে আটক করা হয়। পরে হিঙ্গুলী বন কর্মকর্তা মাসুদ সরকারের কাছে তক্ষকগুলো হস্তান্তর করা হয়। আটক হওয়া ৪ জনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

লেখক