ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

মিরসরাই ট্র্যাজেডির সেই পিকআপ চালক আর নেই

নুর হোসেন – চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাই ট্র্যাজেডির পিকআপ চালক মফিজুর রহমান মারা গেছেন। শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরে তিনি রোগাক্রান্ত ছিলেন তিনি।
২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে শিক্ষার্থীরা একটি ট্রাকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার আবু তোরাব সড়কের পাশে ডোবার মধ্যে উল্টে যায়। এ ঘটনায় ৪৪ জন শিক্ষার্থী এবং একজন অভিভাবকসহ মোট ৪৫ জন নিহত হয়। ট্রাকটির চালক ছিলেন মফিজুর রহমান।

এ ঘটনায় দীর্ঘ পাঁচ বছর কারাভোগের পর ২০১৫ সালের ২৮ জুলাই তিনি মুক্তি পান। কারামুক্তির পর কিছুদিন সামাজিক কারণে আত্মগোপনে ছিলেন। সবশেষ ২০২১ সালের ১১ জুলাই তার সাথে কথা হয়। সেসময় তিনি জানিয়েছিলেন সেদিনের পর আর কখনো গাড়ির স্টিয়ারিং ধরেননি। রোগশোকে ভুগে প্রবাসে থাকা দুই ছেলের আয়েই ভর করে চলতেন তিনি।

তার স্বজন মোমিনুল হক জানান, তিনি আমার সম্পর্কে মামা হন। ১১ জুলাই দুর্ঘটনাকবলিত ওই গাড়িতে তার সন্তানতুল্য ভাতিজাও ছিলো। কেউ চায়না ইচ্ছে করে কাউকে মারতে। আল্লাহ ইশারায় হয়েছে। তিনিও আজ চলে গেলেন আল্লাহর জিম্মায়। তিনি স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে।

লেখক