ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিশ্বতামাক মুক্ত দিবস

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ৩১ মে বুধবার সকালে ‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্য সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্বতামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন করা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ৯টায় একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহাগ হোসেন। এতে বক্তব্য দেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমূখ।

লেখক