ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কবি ও সংগঠক বিথী চৌধুরীরর কবিতা ‘তবুও তোকেই চাই’

শোয়েব হোসেনঃ

” তবুও তোমাকে চাই ”

বিথী চৌধুরী

তোকে আমি ভালোবাসা দেবো
তুই আমায় বিশ্বাস দিস
তোকে একগোছা ফুল দেবো
তুই আমায় সুগন্ধ দিস
তোকে একমুঠো রোদ্দুর দেবো
তুই আমায় এক পশলা বৃষ্টি দিস
তোকে হাজার কথার ছন্দ দেবো
তুই আমায় একটা কবিতা দিস
তোকে এক আকাশ ছড়িয়ে দেবো
তুই তাতে রং মিশিয়ে দিস
তোকে আমার আঁচল ভরিয়ে ফুল দেবো
তুই আমায় এক টুকরো স্বপ্ন দিস
তোকে হাজারটা বসন্ত দেবো
তুই শুধু আমায় একটা ফাগুন দিস
তোকে হাজার তারার বাতি দেবো
তুই আমায় একটু আলো দিস
তোকেই শুধু আমি ভালবাসা দিতে চাই
তুই আমায় তোর ভালোবাসায় বেঁধে রাখিস!

লেখক