ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা 

পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান শ্রমিকদের বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০২ মার্চ) বিকেলে পৌরসভার নামাপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান সিয়াম।
​অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক শ্রমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে মিজানুর রহমান সিয়াম আগামী পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী  হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।  তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে উপস্থিত বিপুল সংখ্যক শ্রমিক ও সমর্থক হাত উঁচিয়ে তাকে পূর্ণ সমর্থন জানান। ​বক্তব্যকালে সিয়াম বলেন, ‘শ্রমিক ভাইদের অধিকার রক্ষা এবং পৌরবাসীর সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি।’ তিনি আরও বলেন, একটি আধুনিক ও বৈষম্যহীন পৌরসভা গড়তেই তিনি আসন্ন পার্বতীপুর পৌরসভা নির্বাচনে লড়তে চান।

​ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক