ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ী জনতার আদালত পাঠক মেলার পক্ষ পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

রাজবাড়ীতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে দৈনিক জনতার আদালত পাঠক মেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী-১ আসনের (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীবসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতের সময় সময় দৈনিক জনতার আদালত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদ, দৈনিক জনতার আদালত পাঠক মেলার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা চিত্রশিল্পী মো. গোলাম আলী, সংগঠনের আহবায়ক সহযোগী অধ্যাপক শাহ মো. রশীদ আল কামাল, যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সংগীত শিল্পী আবদুল জব্বার, সদস্য সহকারী অধ্যাপক আরিফুর রহমান, শিক্ষক রাবেয়া লিপি, এনজিও ব্যক্তিত্ব হেলাল উদ্দিন সরদার, সোহানুর রহমান, মহসিন মৃধা, রবিউল ইসলাম, মাইশা ফাহমিদা, ফয়সাল শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।

লেখক