ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

মিরসরাইয়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে মৌমাছির কামড়ে নুরুল আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়েছে।রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নুরুল আলম ওই গ্রামের আলকাঠি বাড়ির রমজান আলী বেচুর ছেলে।

আহতরা হলেন একই বাড়ির মো: শাহজাজান (৬০), মো: রুবেল (৩০) ও মো: মনির হোসেন (৩২)। আহতদের মধ্যে শাহজাহান সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দু’জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।

স্থানীয়রা জানায়, রোববার সকালে সবাই একসাথে মাঠে কাজ করছিলেন। এ সময় মৌমাছির একটি দল এসে এলোপাতাড়ি সবাইকে কামড়াতে থাকে।সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) মো: ইউসুফ নূরী ঘটনা নিশ্চিত করে জানান, ‘মৌমাছির কামড়ে আমার ওয়ার্ডের একজন মারা গেছে। আরো তিনজন আহত হয়েছে। নুরুল আলমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মৌমাছির পেছনে যখন ফুল থাকে তখন কাউকে কামড় দিলে শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তবে ওই ব্যক্তি যদি শারীরিকভাবে দুর্বল থাকে, অনেক সময় মারা যেতে পারে।

লেখক