ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ডুমুরিয়ায় ও খর্ণিয়া ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, এই আনন্দ সবার জন্য।
এখানে কোনো ধনী-গরীব ভেদাভেদ নেই।তাই ঈদের এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে সুবিধাবঞ্চিত মানুষের ভিতর সেই খুশি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে,
ডুমুরিয়ার সরদার রাকিবুজ্জামান রাকিব (সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, খুলনা জেলা শাখা,ও সভাপতি, ডুমুরিয়া উপজেলা শিক্ষক সমিতি ) এর সহযোগিতায় ডুমুরিয়া সদর ও খর্ণিয়া ইউনিয়নে
৩৫ জন হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ উপহার দেন।

রাকিবুজ্জামান সরদার তার বক্তব্যে বলেন ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল..গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।
দ্রব্যমূল্যের এই উর্ধগতি আপনার আমার ঈদের খুশিতে কোন বাধা না হলেও, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য অনেক বড় বাধা। আর এই বাধা আমরা কিছুটা হলেও দূর করতে চাই। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রইলো।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফুজ্জামান নয়ন, সাংবাদিক গাজী সোহেল আহমেদ, এম এ জলিল প্রমুখ।

লেখক