ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়বোলা শ্রী শ্রী কালীবাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা বিএনপির সভাপতি হুমায়ুন মাষ্টার, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, মরন মাষ্টার, খগেন্দ্র মাষ্টার, বীরেন্দ্র চন্দ্র দেবনাথ, শীতল চন্দ্র দেবনাথ, ড. শরৎ চন্দ্র দেবনাথ।
এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, পৌর কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মামেন, জামালপর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন, জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার, সাবেক যুবদল সভাপতি মানসুর হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি ইয়ামিন শেখ, সাবেক প্রচার সম্পাদক মৈজদ্দিন শেখ, সাবেক ছাত্রদল ওয়ার্ড সভাপতি সামসুল হক জুয়েল মাষ্টার, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লেখক