কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনার কয়রায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শোডাউনে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। শোডাউনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সালাউদ্দিন লিটন, আবুল বাসার ডাব্লিউ, মঞ্জুর মোর্শেদ ও মাস্টার রফিকুল ইসলাম।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান ইছান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, মো. ইউনুস আলী, আসাদুল ইসলাম, আনারুল ডাব্লিউ, মিজানুর রহমান লিটু ও হারুন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডিএম হেলাল উদ্দিন ও মাসুম বিল্লাহ। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্যসচিব মাহমুদ হাসান, আম্মার হোসেন রাজু, ইমরান হোসেন, মেহেদি হাসান রানা, জাহাঙ্গীর, মুস্তাকিম ও সিহাবসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোডাউন চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। তাঁরা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্থিতিশীলতা রক্ষায় তাঁরা রাজপথে সোচ্চার থাকবেন।
মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।