ব্রেকিং নিউজ আত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণপার্বতীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এনসিপি নেতা ডা. আব্দুল আহাদ

পোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধন

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মহিলা আলিম মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটির উদ্বোধন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লেখক