ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

সিরাজগঞ্জে যত্রতত্র ব্যানার ফেস্টুন অপসারণ করার নির্দেশ, বিএনপি নেতা বাচ্চু

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে যত্রতত্র ব্যানার ফেস্টুন অপসারণ করার নির্দেশ প্রদান করেছে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী জনদুর্ভোগ মূলক ব্যানার ফেস্টুন বিলবোর্ড শহরের বিভিন্ন জায়গা থেকে নিজ হাতে অপসারণ করেন।

এসময় সাইদুর রহমান বাচ্চু বলেন, মানুষের জনদুর্ভোগ হয় এমন কোন জায়গায় ব্যানার ফেস্টুন না লাগানোর নির্দেশ প্রদান করেন। কেউ যদি লা‌গিয়ে থাকেন নিজ উদ্যোগে সরিয়ে ফেলবেন, না হলে আমি নিজের উদ্যোগে এগুলো সরিয়ে দেবো।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো, রিমন তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সহ-সভাপতি হাবীবসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৮টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক