ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

কালীগঞ্জে দীক্ষা অনুষ্ঠানে ব্যাচ ও সনদপত্র বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন এর উদ্যোগে দীক্ষা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাচ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দীক্ষা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাচ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি আক্তার। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বীথিকা রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান গার্লস গাইড ট্রেইনার কাজী শামীমা। পরিশেষে তিনি কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষঅর্থীদের ব্যাচ পরিয়ে দেন এবং প্রত্যেককে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের পক্ষ থেকে সনদপত্র বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও গার্লস গাইড শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

লেখক