ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নবীনগরে অধ্যক্ষকে জোর পূর্বক পতদ্যাগ বাধ্য করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ কে বহিরাগত ও সন্ত্রাসী দ্বারা জোর পূর্বক পতদ্যাগে বাধ্য করার চেষ্টা এবং বিদ্যালয়ে আসতে বাঁধা প্রদানের প্রতিবাদে ছাত্রসমাজের মানববন্ধন ও শান্তিপূর্ণ সমাবেশ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধন টি শ্যামগ্রামের প্রদান প্রদান সড়ক ও শ্যামগ্রাম বাজার প্রদক্ষীণ শেষে অত্র বিদ্যালয় মাঠে এসে শেষ করেন। মানববন্ধন শেষে এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিহাদ, ফারজানা আক্তার জিমি, নুসরাত জাহান, প্রভা ইসলাম প্রমুখ। এছাড়া মানববন্ধনে অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ স্যারের বিরুদ্ধে যাওয়ার জন্য ওরা আমাদের কে জোর করতেছে, ক্লাসের সময় ক্লাস বন্ধ করে বলে যে মোস্তাক স্যারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আমরা কোন বহিরাগত সন্ত্রাসীকে শ্যামগ্রাম স্কুল এন্ড কলেজে যায়গা দিব না, এই কলেজের শিক্ষার্থীরা ঠিক করবে কোন স্যার থাকবে বা না থাকবে। কোন বহিরাগত সন্ত্রাসীকে ঠাই দেওয়া হবে না।

লেখক