ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

রাজবাড়ীতে অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি সাধারণ সভা

রাজবাড়ী প্রতিনিধিঃ

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সভা ও আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১১ই সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী শ্রীপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি রাজবাড়ী জেলা শাখা।

আলোচনা সভায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি শ্রী বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রফিকুল ইসলাম রনজু, যুগ্ম মহাসচিব আরিফুর আবরাব আরিফ, রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা সাজ্জাদুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথিগণ নতুন আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করতে নির্দেশ দেওয়া হয়। আহবায়ক কমিটি অনুমোদনের সাথে বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে যাবে। আর আহবায়ক কমিটি তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠন করবে।

লেখক