ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর থেকে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)২০২৪ ইংঃ
সকাল ৬টা ৫০ মিনিটের সময় – বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ফকিরমোড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃত অপর ব্যক্তিরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো: হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মো: নাঈম চৌধুরী।

আটককৃত ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

লেখক