ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

বরুড়া উপজেলায় গনঅধিকার পরিষদের আনন্দ মিছিল অনুষ্ঠিত

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

বরুড়া উপজেলায় গনঅধিকার পরিষদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা সমেবেত হয়। আজ (২১ সেপ্টেম্বর) শনিবার বরুড়া সরকারি হসপিটালের সামনে থেকে মিছিলটি বরুড়া বাজারের বিভিন্ন মোরে প্রদক্ষিন করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার গনঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ ফয়েজউল্লাহ সহ বরুড়া উপজেলার গনঅধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা, গত ১৫ বছর আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতি এবং গুম, খুনের তথ্য তুলে ধরে উপস্থিত জনতার উদ্দেশ্য বক্তারা বলেন, তারা যেন তরুণদের উপর ভরসা করে এবং দেশ বিনির্মানে তরুনদের পাশে থাকে এবং ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিস্ট কার্যক্রম পরিচালনা করে তাদের অবস্থাও ফ্যাসিস্টের মতো হবে বলে হুশিয়ারি বার্তা দেন এবং তরুন সমাজকে মাদকমুক্ত এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান৷ মিছিল শেষে গনঅভ্যুত্থানে মৃত্যুবরণকারী সকল শহীদদের মাগফিরাত কামনা করা হয়।

লেখক