ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

ক্রিটিক্যাল ব্রেইন স্ট্রোকে আক্রান্তে সিনিয়র শিক্ষক লিটন কুমার দেবের মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

ক্রিটিক্যাল ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লিটন কুমার দেব মৃত্যুবরণ করেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর)২৪ ইংঃ সকাল ০৮.০০ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিঃশ্বাস ত্যাগ করেন।
করেছেন।

লিটন কুমার দেব লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠানের পথচলার পাশাপাশি- বাংলাদেশ বেতার রাঙ্গামাটির সংবাদ পাঠক, কবিতা আবৃত্তি, উপস্থাপনা সহ – সামাজিক ধর্মীয় কর্মকান্ডে রেখে গেছেন অনেক অবদান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
তিনি স্ত্রী, ২ সন্তান, মা ভাই বোন সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

শুক্রবার(২৭ সেপ্টেম্বর)২৪ ইংঃ-বিকালে রাঙ্গামাটি আসামবস্তী মহাশশ্মানে তার দাহক্রিয়া সম্পন্ন করা হবে।

লিটন কুমার দেব এ-র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন বন্ধু প্রিয়জন সহ- রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ।

তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন অত্র
প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মহাসিন কবীর, (পিএসসি) এবং সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

লেখক