আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে র্দীর্ঘদিন থেকে মহারশিশ নদী ও গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের বিভিন্ন স্পটসহ তাওয়াকুচা থেকে ইজারার বাইরে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম চলে আসছে।
অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন বিগত সময়ে জেল, জরিমানা ও মেশিন ভাঙচুরের ঘটনা ভ্রাম্যমান অদালতের মাধ্যমে পরিচালনা করলেও এখনো তা অব্যাহত রয়েছে।
তবুও বালু খেকোরা শান্ত না হয়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চুরি করে রাজনৈতিক ছত্রছায়ায় বালু উত্তোলন করে আসছে।।
পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য ও রাস্তাঘাট বিনষ্ট করে বালু উত্তোলনের মহৎসব চলে আসছে। রাতের আধাঁরে অবৈধ বালুর ট্রাক ও ট্রলি দিয়ে বালু পাচার করে থাকে একটি সিন্ডিকেট।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অধৈধ বালুর সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না।