ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

রাজবাড়ীতে নিন্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবারহের প্রতিবাদসহ কয়েকদফা দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিন্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূল তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুত সমিতির  কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি  করার প্রতিবাদ সহ কয়েকদফা দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। রাজবাড়ী পল্লী বিদ্যুত  সমিতির কর্মকর্তা কর্মচারীর উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহমদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (পাংশা জোনাল) মোহাম্মদ আব্দুর রব, সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মো. আব্দুল বাছেদ, সহকারী জেনারেল ম্যানেজার ( প্রশাসন) বিশ্বাস রিয়াজুল হক, সহকারী জেনারেল ম্যানেজার ( প্রকৌশল ও নির্মাণ) আব্দুল্লাল আল মামুন।
বক্তারা বলেন, পল্লী বিদ্যুত  বোর্ড কর্তৃক নি¤œ মানের মালামাল ক্রয় করে সেগুলো ব্যবহার করা হয়। আকাশে মেঘ করলেই পল্লী বিদ্যুতের সংযোগ বিছিন্ন হয়ে যায়। অথচ পাশে পিডিবির বিদ্যুত থাকে। এতে আমরা যারা গ্রাহক পর্যায়ে কাজ করি তাদের নানা ভাবে হয়রানি হতে হয়। আমাদের ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কাজ করতে হয়। আমরা এটা থেকে প্ররিত্রান চাই।
এসময় তারা গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদীহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুত বিতরণ ব্যবস্থা বিনির্মাণ, সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য দ্বৈতনীতি বাতিল করে বিআরইবি-পিবিএস একীভূত করণসহ অভিন্ন চাকরি বিধি প্রণয়ন করার দাবি তুলে ধরেন তারা।

লেখক