ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ আবু সাঈদ স্মরণে গাছের চারা বিতরণ ও রোপন অনুষ্ঠিত হয়েছে

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে ১১ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর আর এ গণি স্কুল এন্ড কলেজ মাঠে মেসার্স বেগম নার্সারী, বুড়িরহাট ফার্ম, গংগাচড়া রংপুরের সৌজন্যে। শহীদ আবু সাঈদ স্মরণে রসুলপুর ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ্ মাঠ গণকবরস্থান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আর এ গণি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দুর্নীতি দমন কমিশন এর মহা-পরিচালক মোঃ মোতাহার হোসেন (টিপু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন (পিপিএম), রংপুর জেলা কার্যালয়ের দুদক সমন্বিত উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব, সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জসীমউদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজউদ্দিন খন্দকার, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।

রসুলপুর ইউপি সদস্য মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষকবৃন্দ।

লেখক