ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

পার্বতীপুরে লরির চাকায় পিষ্ট হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে তেলের লরির চাকায় পিষ্ট হয়ে পারভীন বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মডেল থানার এস আই মাসুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চিকিৎসা নিতে ছেলে আদনানকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে সৈয়দপুর থেকে বিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন পারভীন বেগম।
পতিমধ্যে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তার। এ সময় দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায় লরিটি। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক আদনানকে (২০) স্থানীয় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে বলে জানা যায়।

লেখক