ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

রাজবাড়ীতে সাত কেজি গাজাসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ আজাদ শেখ (৪৩) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার রাজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আজাদ সদর উপজেলার রাজাপুর গ্রামের আফসার শেখের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজাপুর গ্রাম থেকে আজাদ নামের একজনকে আটক করা হয়। আটকের পর তার বসতঘরে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

লেখক