ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

রাজবাড়ীতে ৬৩ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে দিলো পুলিশ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা হতে ৬৩ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে রাজবাড়ী জেলা পুলিশ । বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান  পুলিশ সুপার শামিমা পারভীন। পরে মূল মালিকদের কাছে মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়।
এসময় পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ফোন ফেরত পেতে থানায় নিয়মিত  সাধারণ ডায়েরী  (জিডি) করেন ফোনের মালিকরা । এই জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম । সাইবার ক্রাইম মনিটারিং সেল জিডির পরিপেক্ষিতে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
তিনি আরও বলেন, একটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দিতে পেরে আমরা খুবই আনন্দ পাই । জেলা পুলিশের কার্যকর্মের মধ্যে মোবাইল উদ্ধার করা একটি অন্যতম কাজ । আমরা এটাকে একটু বেশি প্রাধন্য দিয়ে থাকি । অনেক দিন আগের হারিয়ে যাওয়া ফোনটি যখন তারা হাতে পায় তখন তারা আবেগ আপ্লুত হয়ে পরেন ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে রাজবাড়ী সদর থানার ২২টি, গোয়ালন্দ ঘাট থানার ১৫টি, পাংশা মডেল থানার ১৭টি, কালুখালী থানার টি ও বালিয়াকান্দি থানার ৩টি মোবাইল রয়েছে।

লেখক