ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

কয়রার উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার 

কয়রা উপজেলা প্রতিনিধিঃ

কয়রা(খুলনা) খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কয়রা সদর ইউনিয়নর সভাপতি ডিএম  ইখতিয়ার উদ্দিন হিরোকে গ্রেফতার করেছে পুলিশ।

1-2-2025 তারিখ রোজ শনিবার রাতে তাহার বাড়ি  থেকে তাহাকে  গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে পাইকগাছা থানায় সোপর্দ করেন। পাইকগাছা থানার মামলার আসামি হওয়ায় তাকে পাইকগাছা আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর  ইখতিয়ার উদ্দিন হিরো  এলাকা ছেড়ে পালিয়ে   যান। গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশ তাহাকে গ্রেফতার করেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন ডিএম ইখতিয়ার উদ্দিন হিরোকে গ্রেফতার করা হয়েছে এবং তাহাকে পাইকগাছা থানায় প্রেরণ করা হয়েছে,
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সবজেল বলেন, তাকে পাইকগাছা আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন না মনজুর করে জেল হাজতে প্রেরণ করেছে।

লেখক