ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ৩টি পদে ৪ জন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দাখিল

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

আগামী ২২ ফেব্রুয়ারী রংপুর বিভাগীয় ট্যাংকলরী নির্বাচনে ৩টি পদে মোট ৪ জন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। জানা গেছে, তফশীল মোতাবেক আজ ৪ ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় প্রার্থীদের আপত্তি দাখিলের শেষ দিন ছিলো। পার্বতীপুর বাস টার্মিনালে অবস্থিত প্রধান কার্যালয়ে বেলা ১২ টায় সভাপতি পদপ্রার্থী মোঃ শাহাদত হোসেন শাদো তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আতাউর রহমানের প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে আপত্তি দাখিল করেন। তিনি উল্লেখ করেন, গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৪ অনুসারে সদস্য হইবার কালে প্রার্থী অন্য কোন ট্রেড ইউনিয়নের সদস্য নহেন মর্মে ঘোষনা করতে হয় এবং গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫ অনুসারে কোন সদস্য একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য হতে পারে না। আর এক ধারায় বাংলাদেশ শ্রম বিধিমালা ২০০৬ এর ১৯৩ মোতাবেক একই সময়ে কোন মালিক অথবা কোন শ্রমিক এই প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়নের সদস্য হতে পারবে না। অপর ধারায় বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১৬৭(২) ধারা অনুসারে লিখিতভাবে পদত্যাগ ব্যতিত কেহ অন্য ইউনিয়নের সদস্য হতে পারবে না উল্লেখ করে অভিযোগ করেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ কাজী শামসুজ্জোহা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফজলুল হক ভূইয়া ও মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে আপত্তি দাখিল করেন। তিনি উল্লেখ করেন বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১৬৭(২) ধারা অনুসারে লিখিতভাবে পদত্যাগ ব্যতিত কেহ অন্য ইউনিয়নের সদস্য হতে পারবে না এবং শ্রম আইনের ২০১৫ এর ১৮৯(১) ধারা অনুসারে চাকুরী বা সদস্যত্ব সময় ৬ মাসের কম নহে এমন প্রাপ্ত বয়ষ্ক শ্রমিক হলে প্রার্থী হতে পারবে না। একই ধারা অনুসারে চাকুরী বা সদস্যত্ব অনূন্য ৩ মাস হইতেছে এমন শ্রমিক ভোটার হতে পারবে না বলে তিনি অভিযোগ করেন।
অপরদিকে একই ধারা উল্লেখ করে অর্থ সম্পাদক পদপ্রার্থী মোঃ কাজী নেওয়াজ পারভেজ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল্লাহ সরকারের প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে আপত্তি দাখিল করেন।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ জানান, আমরা মোট ৪ জন প্রার্থীর বিরুদ্ধে আপত্তির অভিযোগ পেয়েছি।
অত্র সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ০৫ ফেব্রুয়ারী বিকাল ৫ টার মধ্যে এসব অভিযোগের নিষ্পত্তির ফলাফল ঘোষনা করা হবে।

–(ছবির ক্যাপশন: আজ মঙ্গলবার বেলা ১২ টায় সভাপতি পদপ্রার্থী মোঃ শাহাদত হোসেন শাদো তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আতাউর রহমানের প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে আপত্তি দাখিল করে সাংবাদিকদের উদ্দেশ্যে তা পড়ে শোনান)।।

লেখক