ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে দিনব্যাপী ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’ অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার সিরাজুম মুনির মডেল মাদ্রাসায় দিনব্যাপী ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ ৩০০জন দাঁতের রোগী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) সকালে সিরাজুম-মুনির মডেল মাদ্রাসায় দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে সিরাজুম-মুনির ফাউন্ডেশন।
এসময় দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পে দাঁতের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা: লোহানী’স ডেন্টাল কেয়ারের ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. গোলাম লোহানী। এসময় বিনামূল্যে দাঁতের রোগী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সেনসোডাইন টুথপেস্ট, ওষুধ প্রদান করা হয়।
এ ক্যাম্পের উদ্বোধন করেন ও বিনামূল্যে ডেন্টাল ক্যাম্পের এ ধরনের কর্মসূচি অব্যহত রাখার আহব্বান জানান সিরাজুম-মুনির মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাও: মো: শাহিনুল ইসলাম।
ডেন্টাল সার্জন ডা. গোলাম লোহানী বলেন, ফ্রি ডেন্টাল ক্যাম্পে আমি এবং আমার ডেন্টাল টিম রোগীদের ব্যবস্থাপত্র, চিকিৎসা সেবা প্রদান করছি। মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের দাঁতের সমস্যা সমাধানের জন্য এই ক্যাম্পে এসেছে।

লেখক