ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ০৪ ফেব্রুয়ারি ২০২৫) বেলা এগারোটা  জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে রাজবাড়ী জেলা প্রশাসন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই , রাজবাড়ী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস. এম. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা গণ, সাংবাদিক সহ রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

লেখক