ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন এর সভাপতিত্বে সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মো.সোহেল রানা, উপজেলা বিএনপি’র সাবেক- আহবায়ক মোঃ আব্দুল জলিল চকলেট, ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মঞ্জুরুল আলম মোঃ খবিরুল ইসলাম, মোঃ নাজিমুদ্দিন মন্ডল, মোঃসম্রাট হোসেন প্রমুখ।

লেখক