ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নওগাঁয় ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ নেতা আটক

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় অপারেশন ডেভিল হান্ট -এ আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাহিদ ইসলাম বিপ্লব গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) নওগাঁ শহরের ব্যাঙ্গাবাড়িয়া বিজিবি ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

জানা য়ায়, গ্রেফতারকৃত মোঃ নাহিদ ইসলাম বিপ্লব উপজেলার যাত্রামুল গ্রামের মৃত নূর মহুরির ছেলে।বিপ্লব একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আত্রাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

নওগাঁ এনএসআই প্রদত্ত তথ্য ও অবস্থান সনাক্ত করণের ভিত্তিতে নওগাঁ শহরের ব্যাঙ্গাবাড়িয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন নিজ ব্যবসাসিক প্রতিষ্ঠান থেকে (১৩ ফ্রেব্রয়ারী) দুপুরে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
গ্ৰেফতারের পর তাকে নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক