ব্রেকিং নিউজ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটরসাইকেল শোডাউনআত্রাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভাকয়রায় ইয়াবাসহ দুই যুবক আটকপোরশায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহিলা মাদ্রাসার ভবন উদ্বোধনআত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

রাজবাড়ীতে দৈনিক মাতৃকন্ঠের নিবন্ধন ও ডিএফপি বাতিল ও জাতিসংঘে গণহত্যাকারী শেখ হাসিনার সফরসঙ্গী দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিনকে গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হাসিবুল ইসলাম, মিরাজুল মাজিদ তুর্য ও মীর মাহমুদ সুজন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ছাত্র প্রতিনিধিরা বলেন, কিছু মানুষ সাংবাদিকতাকে পুজি করে সরকারের পক্ষে দালালি করে জনগণকে অন্ধকারে রেখেছিল। এই সাংবাদিকতার উপর ভর করে বিগত ফ্যাসিস্ট সরকার সকল প্রকার অন্যায়, অত্যাচার করেছিল। আমরা বাংলাদেশকে বৈষম্যহীন দেশ হিসেবে দেখতে চাই৷ জনগণ সত্য সংবাদ চায়। আমরা আর এই ধরনের সাংবাদিকদের দেখতে চাই না। যেহেতু সে পক্ষপাতমূলক সাংবাদিকতা করেছে, আমরা চাই তার অপকর্মগুলো পরিষ্কারভাবে জনসম্মুখে আনা হোক, তাকে অবাঞ্চিত ঘোষণা করা হোক এবং পাশাপাশি তার অপকর্মের জন্য তাকে বিচারের আওতায় আনা হোক।

লেখক