ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় বাকের মন্ডল (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩০মে) দুপুরে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড পার হয়ে ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাকের মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের তোরাপ মন্ডলের ছেলে।

প্রতক্ষদর্শী সূত্র জানায়, আব্দুল বারেক মন্ডল শুক্রবার দুপুরে কালুখালীর মোহনপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এলে পেছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার উপর পরে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পাংশা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারন-অর-রশিদ জানান, মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় বারেক মন্ডল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

লেখক